পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মো. সালেহ উদ্দিনকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যুগ্ম কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকমে, পিবিআই পুলিশ সুপার ও সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বরিশাল জেলা পিবিআই পুলিশ সুপার সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বর্তমানে রংপুর পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত আসমা সিদ্দিকা মিলিকে ঢাকার টিডিএসে সংযুক্ত, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, রেলওয়ে পুলিশ সুপার (এসপি) শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআই পুলিশ সুপার মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশ সুপার ও পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার মো. আমীর খসরুকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত