‘ভালো শিক্ষক পেতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ এএম

ভালো শিক্ষক পেতে হলে শিক্ষক নিয়োগের নামে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার কবর জিয়ারত করতে গিয়ে এ কথা বলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, আগের আমলে রাজনৈতিক সরকারের সময় যারা নাম লিখতে পারেনি তারাও ডোনেশনের নামে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। বিভিন্ন জায়গায় কসাইরাও ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে। যেখানে পরিস্থিতি এ রকম সেখানে ভালো টিচার পাব না।

বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, ম্যানেজিং কমিটির সদস্য মাকসুদ জামিল মিন্টু, ভূঞাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহআলম প্রামাণিকসহ শিক্ষকরা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত