সাতক্ষীরায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ এএম

সাতক্ষীরার কালীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী শিশুটির মা জানান, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এদিকে যারা তার অবুঝ ছোট্ট মেয়েকে নিষ্ঠুর ক্ষতি করেছে তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা কথা বলতে নিষেধ করছে। তারা চুপ থাকার জন্য নানাভাবে ভয় দেখাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত