হরতাল-অনশনের হুঁশিয়ারি

মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্তির দাবি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম

মেট্রোরেলের এমআরটি লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী ও মদনপুরকে যুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী-এর উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, মেট্রোরেল এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে গণঅনশন, অবস্থান কর্মসূচি, সড়ক অবরোধসহ হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নাসির উদ্দিন মন্টু, চাষাঢ়াবাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, এক্স ক্যাডেটস এসোসিয়েশনের জেলা সভাপতি ফারুক আহাম্মদ রিপন, মুক্তিযোদ্ধা আইউব আলী, আব্দুল মতিন, তাওরাত হোসেন বকুল, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, এম এ শাহীন, পপি রানি সরকার, জাহাঙ্গীর কবির পোকন, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত