দেশের অন্যতম ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি এওয়ার্ড’ ২০২৫ এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের কাছ থেকে এন্ট্রি আহ্বান করেছে। এটি পুরস্কার প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণ।
প্রথমবারের মতো গতবছরই এই পুরষ্কারের প্রবর্তন করা হয়, যা বাংলাদেশে এজাতীয় প্রথম এওয়ার্ড প্রোগ্রাম। এই পুরস্কার প্রোগ্রামের লক্ষ্য হলো দেশের দ্রুত বিকাশমান ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে এক্সীলেন্স, উদ্ভাবন এবং নেতৃত্বকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান। এই পুরষ্কারের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির উল্লেখযোগ্য অর্জনকে তুলে ধরা হয়, যার মাধ্যমে তারা সেবার গুণগত মান ও পেশাদারিত্বে ক্ষেত্রে অনুকরণীয় বেঞ্চমার্ক স্থাপনে সক্ষম হয়েছেন।
এই এওয়ার্ডে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ আতিথেয়তা শিল্পে প্রোডাক্ট ও শিল্পের ক্ষেত্রে এক্সিলেন্স অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠান; এবং সেরা হোটেলিয়ার, রেস্টুরেন্টার, সেরা ট্যুর গাইড, সেরা উদ্যোক্তাসহ ভ্রমণ ও আতিথেয়তা শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিভিন্ন ব্যাক্তিকে স্বীকৃতি প্রদান করা হবে।
প্রাপ্ত এন্ট্রির ভিত্তিতে একটি অভিজ্ঞ জুরি কমিটি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর একটি সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা তৈরি করবেন যা পরবর্তীতে যাচাই প্রক্রিয়ায় গ্রাহকদের ব্যাপক অংশগ্রহণ এবং অধিকতর স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অনলাইন ভোটের জন্য প্রকাশ করা হবে।
এই পুরস্কার প্রোগ্রামটির প্রসঙ্গে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন অংশীজনদের কাজের স্বীকৃতি প্রদান করার মাধ্যমে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য, যা এই শিল্পে সেবার মান এবং পেশাদারিত্বের উন্নয়নে ভ‚মিকা রাখবে বলে আশাকরি। প্রথম সংস্করণে আমরা যে সাড়া পেয়েছি তা অত্যন্ত উতসাহব্যাঞ্জক এবং এবারের সংস্করণটিকে ঘিরে আরো বেশি অংশগ্রহণ ও উদ্দীপনা সম্পর্কে আশাবাদী।’
সংশ্লিষ্ট ক্যাটাগরিতে পুরস্কারের জন্য এন্ট্রি জমা দিতে আগ্রহী ব্যাক্তি বা প্রতিষ্ঠান এই সাইটে এ গিয়ে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারবেন।
