ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এইচ. এম. জোবায়ের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন।
বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহীনুর রহমান ও প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুল হক, চকরামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনি, ত্রিশাল থানার এসআই তারেক আহমেদ, বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইবনে খালেদ, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার দিলরুবা মোমতাজী, নওপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. সুজাত আলী এবং বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আজহারুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুল হক।
বিপ্লবের পর গণতন্ত্রে না ফেরা দেশগুলো গৃহযুদ্ধের দিকে গেছে
বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি এওয়ার্ডের জন্য এন্ট্রি আহ্বান করছে বাংলাদেশ মনিটর