বালক ম্যাক্স ডাওম্যানের রেকর্ডটা কি আজ-ই হবে!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

আতলেতিক বিলবাওয়ের সঙ্গে আর্সেনালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগ। এই ম্যাচে আর্সেনালের ম্যাক্স ডাওম্যান খেলার সুযোগ পেলে একটা রেকর্ড গড়বেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন তিনি। 

রেকর্ডটি আপাতত দখলে আছে ইউসুফা মুকোকোর। ২০২০ সালে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠে নেমেছিলেন ১৬ বছর ১৮ দিন বয়সে।

ডাওম্যানের বয়স এখনো ১৬ হয়নি। ৩১ ডিসেম্বর পা দেবেন ১৬তে। আজ না হলেও ইন্টার মিলানের বিপক্ষে আগামী জানুয়ারির ম্যাচের আগে যদি তিনি খেলতে না নামেন তবে কনিষ্ঠতম খেলোয়াড়ের রেকর্ড গড়বেন ম্যাক্স ডাওম্যান। 

এবারের প্রিমিয়ার লিগেই আর্সেনালের জার্সিতে খেলা শুরু করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। 

কম বয়সে চ্যাম্পিয়নস লিগ খেলা 

২০২৩ সালে বার্সেলোনার লামিনে ইয়ামাল ১৬ বছর ৬৮ দিনে নামেন রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে, যা তালিকায় দ্বিতীয়। এরপরের নামগুলো হলো সেলেস্টিন বাবায়ারো (আন্ডারলেখট, ১৯৯৪), রায়ান শারকি (লিঁও, ২০১৯), আলেন হালিলোভিচ (দিনামো জাগরেব, ২০১২), ইউরি টিলেমানস (আন্ডারলেখট, ২০১৩), ফ্রান্সেসকো কামারদা (এসি মিলান, ২০২৪), ওয়ারেন জায়ের-এমেরি (পিএসজি, ২০২২), চরালামপোস মাভরিয়াস (পানাথিনাইকোস, ২০১০) ও কেনেথ জোহোরে (এফসি কোপেনহেগেন, ২০১০)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত