হামলার ১ মাস ২২ দিন পর আহত ভিকটিমের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা ও লুটপাটের ঘটনায় গুরুতর আহত ভিকটিম রিপন (৫০) মারা গেছেন।

দীর্ঘ ১ মাস ২২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান। 

এর আগে গত ২৪ জুলাই রাতে স্থানীয় আউয়াল গং তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে, তা না পেয়ে তার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। 

রিপনকে মারপিট করে তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং তার স্ত্রী নুরজাহান (৪৫)-এর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরপর থেকে রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি খালিয়ারচর গ্রামের মৃত রোশন আলীর পুত্র।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "চাঁদার দাবিতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এর পর চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যুর খবর পাই। মামলার সঙ্গে হত্যার ধারা সংযোজন করা হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত