সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত কনস্যুলেট জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) কনসাল জেনারেল এর কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের পর্যটন শিল্পে সৌদি নাগরিকদের বিনিয়োগ, গার্মেন্টস,আম, বেভারেজ, পাটজাত পণ্য, লেদার সামগ্রী ও ঔষধ সৌদি আরবে রপ্তানির যে সম্ভাবনা উন্মোচিত হয়েছে তাকে কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ককে আরো গতিশীল করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা তিনি কামনা করেন।
জেদ্দা বাংলাদেশ কনসুলেট সব সময়ই প্রবাসীদের সেবা দিতে বদ্ধপরিকর, তিনি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য।
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ তিনি মনোযোগ সহকারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আশ্বাস প্রদান করেন। প্রবাসী বাংলাদেশিদের কফিল বা কোম্পানীর সাথে যে কোন সমস্যা আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে প্রাবাসীদের মরদেহ দেশে প্রেরণ ও কনসুলেট সেবা নিতে আসা প্রবাসীদের দ্রত ব্যবস্থা নেওয়ার দাবির তিনি সহমত পোষণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন কাউন্সিলর, কনস্যুলার উইং এন এস আই কর্মকর্তা এ. এস. এম. সায়েম, বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী, সৈয়দ আহম্মদ, এ. আর. নোমান, আনোয়ার হোসেন রাজু, জামাল উদ্দিন স্বপন, সাহদাৎ হোসেন সুজন ও শামিম আহম্মেদ।
