ব্রাহ্মণবাড়িয়ার অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আনন্দ বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দ বাজারের একটি দোকান থেকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ১২বস্তায় ৬০০ কেজি চাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে বিডব্লিউবি’র ১২ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। মোট ৬০০ কেজি চাল জব্দ করা হয়েছে। এগুলো সরকারি চাল। হতদরিদ্র নারীদের মধ্যে বিতরনের জন্য দেয়া হয়েছিল। অভিযানের সময় চাল বিক্রি করতে আসা লোক পালিয়ে যায়।
সিংগাইরে ৭ম শ্রেণির শিক্ষার্থীযুগলের প্রেম, পরিবারের সম্মতিতে বিয়ে!