মাদারীপুরের শিবচরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নির্মানাধীন ব্রিজের সাথে মোটরসাইকেল ধাক্কায় মিজবাহ মোড়ল (৩৩) নামে এক সৌদি আরব প্রবাসী মারা গেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এঘটনা ঘটে।
নিহত মিজবাহ উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থাকেন। তিনি গতকালই দেশে ফিরেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে সৌদি আরব হইতে নিজ বাড়িতে আসেন। পরে মধ্যরাতে মেজবাহ তার এক নিকট আত্মীয়ের মোটরসাইকেল যোগে তার শ্বশুর বাড়ি সন্যাসিরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) স্ত্রী সন্তানের সাথে দেখা করার জন্য রওয়ানা হন। পথে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছাইলে মোটরসাইকেলটি নির্মানাধীন ব্রিজের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনীর নীচে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ব্রিজের নীচে গর্তে পানিতে পড়িয়া যায় এবং মোটরসাইকেল তার উপরে পড়ে। মোটরসাইকেলটি স্ট্রার্ট থাকায় তার ইন্ট্রিগেটর লাইটটি জ্বলতে থাকে। ওই রাস্তা দিয়া চলাচলরত স্থানীয় লোকজন গর্তে মোটরসাইকেল পড়ে লাইট জ্বলতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ সেন্টারে কল দেয়। দত্তপাড়া পুলিশ ফাড়ীর একটি টিম রাত ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত পুলিশ হেফাজতে গ্রহণ করা করে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
