ট্যাগিং-মিথ্যাচারের কারণেই ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি: শিবির সেক্রেটারি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসু নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ইসলামী ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘হেলমেট পরিহিত শিবিরকর্মী’ আবরার ফাহাদ হত্যায় জড়িত- টিভি টকশোতে বিএনপি নেত্রীর (নিলুফার ইয়াসমিন) এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আবরার হত্যায় হিন্দু ছাত্র জড়িত ছিল। তারাও নাকি শিবির, যা ঢাহা মিথ্যে ও অপপ্রচার। রাজাকারের ট্যাগ দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা সহিংসতা, গুম-খুনের তাণ্ডব চালিয়েছিল। তারাও এখন ক্যাম্পাসে সেই পুরানো বন্দোবস্ত-হামলা, সহিংসতা, দখল-চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়। আমরা সৎ আদর্শের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। 

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ, কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন পবিপ্রবির গ্রিন ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ। আরও বক্তৃতা করেন পবিপ্রবি গ্রিন ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত