ষড়যন্ত্রে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: দুলু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না।

শনিবার সকাল ১১টায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপি এ সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোন ষড়যন্ত্র বা চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয়কে ঠেকাতে পারবে না।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দীন নাসিম, জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক এমপি সুফিয়া হক, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত