কক্সবাজারের মহেশখালীতে ‘পূর্ব শত্রুতার জেরে’ ভাতিজার গুলিতে চাচা নিহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।
নিহত শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) একই এলাকার মৃত ফজল হকের ছেলে।
অভিযুক্ত সাদ্দাম হোসেন নিহতের প্রতিবেশী ছিদ্দিক মাতব্বরের ছেলে।
ঘটনায় নিহত ও অভিযুক্ত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়দের বরাতে মঞ্জুরুল হক বলেন, শাহাদাত হোসেন ওরফে দোয়েলের সঙ্গে চাচাতো ভাই ছিদ্দিক মাতব্বরের ছেলে সাদ্দাম হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতে পূর্ব বিরোধের জেরে দুইজনের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে দোয়েল গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
খুনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জমির মালিকানা নিয়ে শাহাদাত হোসেনের পরিবারের সঙ্গে সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান, ওসি মো. মঞ্জুরুল হক।
রূপগঞ্জে তেলের গোডাউন ভস্মীভূত
মুষলধারে বৃষ্টিতে ডুবলো ঢাকা
টিভিতে আজ যেসব খেলা