শ্রীলংকাকে অনিশ্চয়তায় ঠেলে ভাসলো পাকিস্তান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ এএম

সুপার ফোরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে পাকিস্তান। ১৮তম ওভারের শেষ বলে দুষ্মান্ত চামিরাকে বিশাল এক ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ নেওয়াজ।  

‎ছক্কা মেরে রানটাকে ১৩৮ বানিয়ে ফেলায় নেট রান রেটে বাংলাদেশকে টপকে দুইয়ে উঠে এসেছে সুপার ফোরে প্রথম জয় পাওয়া পাকিস্তান। তাতে ফাইনাল খেলার আশা উজ্বল হলো তাদের। আর শ্রীলঙ্কা পড়ে গেল অনেক যদি কিন্তুর মধ্যে। আগামীকাল ভারত বাংলাদেশকে হারালেই বাদ টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা

আবুধাবিতেগুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বল থেকেই ব্যাটিংটা ভালো হয়নি শ্রীলঙ্কার। সুপার ফোরে বাংলাদেশের কাছে হারা লঙ্কানরা ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার কুশল মেন্ডিসকে (০) হারায়। তাঁকে শর্ট মিডউইকেটে ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১তম বারের মতো প্রথম ওভারেই উইকেট নেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। ৮ ওভারের মধ্যে আরও ৪টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২৮ রান দিয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আফ্রিদি।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন কামিন্দু মেন্ডিস। ৪৪ বলের ইনিংসে তিনটি চারের পাশাপাশি দুটি ছয় মেরেছেন তিনি। অল্প রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে সতর্ক ব্যাটিংই করতে চেয়েছে। ৫.৩ ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি তারা। কিন্তু মহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে এলোমেলো হয়ে গিয়ে ১২ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তিকশানা ও হাসারাঙ্গার দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। এরপর দুষ্মান্ত চামিরা এসে তুলে নেন আরও একটি উইকেট।

কিন্তু পাকিস্তানকে এরপর আর বিপদে পড়তে দেননি হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। আর কোনো উইকেট পড়তে না দিয়ে শেষ পর্যন্ত সহজ জয়ই এনে দেন তাঁরা। চার চারে ৩০ বলে অপরাজিত ৩২ রান করেছেন তালাত। আর নেওয়াজ মাঠ ছাড়েন তিনটি করে চার ও ছয়ে ২৪ বলে অপরাজিত ৩৮ রান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত