সিপিবি সভাপতি চন্দন, সম্পাদক ক্বাফী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ এএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসের মধ্য দিয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন আর সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ ক্বাফী রতন। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় নির্বাচিত সভাপতিম-লীর অন্য সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। পরবর্তী সময়ে সিপিবির নতুন নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমীন, সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, মনোজ দাশ, মো. কিবরিয়া, আসলাম খান, নিমাই গাঙ্গুলী, লাকী আক্তার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, এস এম শুভ, আহসান হাবিব লাবলু, মহসিন রেজা, সুব্রতা রায়, রেবেকা সরেন, সাজিদুল ইসলাম, মঞ্জুর মঈন, এস এম শহীদুল্লাহ সবুজ ও সুকান্ত শফি চৌধুরী।

সমাজ বদলের লক্ষ্যে ‘শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’এই সেøাগান ধারণ করে গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের কার্যক্রম শুরু হয়। সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণকারী কাউন্সিলে অংশ নেয়। নির্বাচনী অধিবেশনে সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন এবং তারই কেন্দ্রীয় কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিম-লীর সদস্য ও সম্পাদকম-লীর অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত