ফাইনালে ওঠার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি অলিখিত সেমিফাইনাল। এই ম্যাচে জয়ী দল উঠে যাবে এবারের এশিয়া কাপের ফাইনালে। হারা দল বাদ পড়ে যাবে। ভারত আগেই ফাইনালে উঠে গেছে। এমন ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগের দিন ভারতের বিপক্ষে খেলেননি অধিনায়ক লিটন দাস। আজও খেলছেন না তিনি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে অধিনায়ক জাকের।

বাংলাদেশ দলে আজ হয়েছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। পাকিস্তান আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে।

বাংলাদেশ দল

সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান দল

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত