সাকিব-মোস্তাফিজের পর তাসকিনের ১০০ শিকার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

সুপার ফোরে আজ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে জয়ী দল খেলবে এশিয়া কাপের ফাইনালে। এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ছয় ওভার শেষে পাকিস্তান করে ২ উইকেটে ২৭ রান। সপ্তম ওভারে ফেরেন ফখর। 

প্রথম ওভারে তাসকিন আহমেদ ফেরান সাহিবজাদা ফারহানকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের হাতে তালুবন্দি হন সাহিবজাদা। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের ১০০ উইকেট পূর্ণ হয়েছে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পেলেন তাসকিন। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মেহেদি হাসান ফিরিয়েছেন ফর্ম হারিয়ে ফেলা সাইম আইয়ুবকে। সাইমও ক্যাচ দিয়েছেন রিশাদকে, এবার মিড অনে। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে এটি সাইমের চতুর্থ শূন্য।

এরপর দলের হাল ধরেন ফখর জামান ও সালমান আগা। তবে সপ্তম ওভারে বল করতে এসে ফখলকে (১৩) আউট করেন রিশাদ হোসেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত