জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয় পেয়েছে সিলেট বিভাগ। সৌজন্যে রহমান রেজাউর রাজার ৭ বলে অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংস। বরিশাল বিভাগের বিপক্ষে রান তাড়া করে ২ বল এবং ২ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নিয়েছে সিলেট বিভাগ। বল হাতেও দলের জয়ে অবদান রাখেন রাজা।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে বরিশাল বিভাগ। দলের হয়ে ৪৪ বলে ৪টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৬০ রান এছাড়া অধিনায়ক সালমান হোসেন ইমন করেন ২১ বলে ৩৫ রান। বরিশালের ৭ ব্যাটসম্যান দুই অংকেই যেতে পারেননি। ৪ ওবারে ১ মেডেনসহ মাত্র ৭ রানে ৩ উইকেট নেন সিলেটের পেসার সৈয়দ খালেদ আহমেদ, একটি নিয়েছেন রেজাউর রাজা।
রান তাড়ায় সিলেটের উদ্বোধনী জুটি ভাঙে ১১ রানে। দুই ওপেনার মিজানুর ১৩ এবং মুবিন ৯ রান করে আউট হন। তিনে নেমে অধিনায়ক জাকির হাসানও ৭ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে যা একটু রান করেন অমিত হাসান (৩২ বলে ৩৯) আর আসাদুল্লাহ গালিব (২২ বলে ২৪)। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রানের। আগের ওভারে দুটি বাউন্ডারি মারা রেজাউর প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। চতুর্থ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন নাইম হোসেন সাকিব।
আউট হয়েও কেন আউট হলেন না দাসুন শানাকা?
বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি; প্রতিরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের