জয়-দীপুর ১১ ছক্কা, ১৮৬ রান তাড়া করে মেট্রোকে হারাল চট্টগ্রাম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টিতে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্রোর দেয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে চট্টগ্রাম বিভাগ। 

মুমিনুল হকের সঙ্গে উদ্বোধন করতে নেমে ৭১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ১৮ বলে ৩১ রান করা মুমিনুল ৫৩ রান তুলে দিয়ে যান জয়কে নিয়ে। এরপর জয় শাহাদত হোসেন দীপুকে নিয়ে ৭৪ রান যোগ করেছেন। ৩৭ বলের ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাকিয়েছেন তিনি। দীপু ৩৬ বলে ৬৪ রানের হার না মানা ইনিংসে মেরেছেন ২টি বাউন্ডারি ও ৫ ছক্কা। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাইম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন উদ্বোধনী জুটিতে করেন ৮১। এরপর ৪৮ রানের মধ্যে আরো ৫ উইকেট হারায়। মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ৪১ (৩ বাউন্ডারি ও ৩ ছক্কা) ও আবু হায়দার রনির ১২ বলে ২৪ রানের ক্যামিওতে ১৮৫ রান তুলতে পারে ঢাকা মেট্রো। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত