পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ এএম

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড় চূড়ায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। দুর্গাপূজার ছুটি সামনে রেখে পর্যটক ও পর্যটন-সংশ্লিষ্টদের অনুরোধ এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

তিনি জানান, সীমান্ত সড়ক নির্মাণ শেষ হওয়ায় এবং নিরাপত্তা বিবেচনায় কেওক্রাডং আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে এর আগে স্টেক হোল্ডারদের সঙ্গে এক প্রস্তুতিমূলক সভা ও দুটি সেমিনার আয়োজন করা হবে। পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমণকে আরও উপভোগ্য ও টেকসই করতে এসব আলোচনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত