খালি পেটে মেথি ভেজানো পানি কেন খাবেন? 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

শরীরকে অসুস্থ রাখতে না চাইলে ঘুম থেকে উঠে প্রথমে খালি পেটে মেথি ভেজানো পানি খান। এই পানি একাধিক রোগের ঝুঁকি কমাতে পারে।

শরীরের প্রতি অনিয়ম করলে, তার ফলও ভুগতে হবে। বিশেষত খাওয়াদাওয়া নিয়ে সচেতন না হলেই মুশকিল। দিনের বেশিরবাগ সময়ই কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় খাবার ঠিক মতো খাওয়া হয় না। কিন্তু এতে শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই আগে শরীরের যত্ন নিতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো পানি খেলে একাধিক রোগের ঝুঁকি কমাতে পারে ও সারাদিনের ক্লান্তি দূর করে। 

মেথি ভেজানো পানি খেলে কী কী সুফল মেলে?

১) বদহজমের সমস্যা এড়াতে মেথি ভেজানো পানি খেতে পারেন। এই পানীয় অ্যাসিডিটি, গ্যাস-অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করে। খালি পেটে এই পানীয় খেলে হজম স্বাস্থ্য উন্নত হবে। মেথির মধ্যে ফাইবার রয়েছে, যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া পরিমাণ বাড়াতে এবং খাবার হজম করতে সাহায্য করে। পেট সাফ করে দেয় এবং স্বাস্থ্যের জন্য উপযোগী মেথি ভেজানো পানি

২) শরীরে যাতে রক্তের শর্করার মাত্রা ওঠানামা না করে, সে দিকেও খেয়াল রাখতে হবে। ডায়াবিটিসের রোগীদের শরীরের প্রতি অনিয়ম করা চলে না। তাই প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খান। এই পানীয় ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

৩) শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে মেথি ভেজানো পানি খান। মেথি ভেজানো পানি খালি খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখে এবং অহেতুক খাবার খাওয়ার ইচ্ছে কমায়। এতে থাকা ফাইবারও ওজন নিয়ন্ত্রণে রাখে।  

৪) মেথি ভেজানো পানি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে। তাই এই পানীয় খেলে নানা রোগের সংক্রমণে ভুগতে হবে না। সর্দি-কাশির সমস্যা এড়াতে পারবেন। পাশাপাশি শরীর হাইড্রেটেড থাকবে। হেঁটে হেঁটে ঠাকুর দেখার এনার্জি পাবেন।

৫) মেথি ভেজানো পানি খেলে ত্বকে ব্রণ বেরোবে না। তাই শরীরের ও মুখের লাবণ্য ফিরে পেতে মেথি ভেজানো পানি খাওয়া শুরু করে দিন। এই পানীয় খেলে ত্বকের সমস্যা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত