বিরলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের নদীতে ১জন শিশু এবং দুপুরে বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের পুকুরে ডুবে ২ জন শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো- বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের মো. আফজাল হোসেনের মেয়ে র মিম আকতার (১২) এবং ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২)।

এলাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু ইসরাত জাহান রাফা ও মিম আকতার বাড়ির পাশে শাহ আলমের পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর প্রতিবেশীরা তাদের পুকুরের পানির নীচ থেকে উদ্ধার করে। এ সময় তাদেরকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে শিশু সামিউল ইসলাম সকালে বাড়ির পাশে পূর্নভবা নদীর ধারে খেলা করার সময় নদীতে পড়ে যায়। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার। 

বিরল থানার এসআই শাকিল হোসেন সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে কোন অভিযোগ না থাকায় মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত