ইসি সচিব

আগামী নির্বাচনে দেড় শতাধিক বিদেশি পর্যবেক্ষক আসবেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম

ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে ইইউসহ দেড়শ বিদেশী পর্যবেক্ষক আসবেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে এসব পর্যবেক্ষক আসবেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ভোট গণনার সময় পর্যবেক্ষক থাকবেন কিনা, তা জানতে চেয়েছেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত