প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে 'জাগো শরীয়তপুর' নামে একটি সংগঠনের উদ্যোগে শহরের চিকন্দি ফুট পার্কে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জেলা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সচেতন নাগরিক সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, ফরিদপুরের দূরত্ব বেশী। শিক্ষা, চিকিৎসা, দাপ্তরিকসহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে। তাই শরীয়তপুরের সঙ্গে ঢাকার মেলবন্ধন। সেই বন্ধনেই অটুট থাকতে চায় শরীয়তপুরবাসী। তাই জেলা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবি তাদের। তাদের এই দাবি মানা না হলে আগামীতে কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
এ সময় শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহবায়ক ইমরান আল নাজির ও জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, ২৮ সেপ্টেম্বর সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতবৃন্দের সঙ্গে বসে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের রোডম্যাপ তৈরি করি। দাবি আদায় না হলে আগামীতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, সকল পেশার মানুষের কর্মবিরতি, গণ সমাবেশ করবো। এতেও যদি আমাদের দাবি আদায়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে আমরা কঠিনভাবে আন্দোলনে যাবো।
রং-কেমিক্যালে সাদা তিল হয়ে যায় কালো জিরা
জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের বৈঠক