এক বছরে গ্রাম আদালতে ২৩৩৫ মামলার নিষ্পত্তি

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৮ এএম

কুড়িগ্রামে গ্রাম আদালতে বিচারপ্রার্থীদের মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে ২ হাজার ৫১৫টি মামলার মধ্যে ২ হাজার ৩২০টি মামলার নিষ্পত্তি হয়েছে বলে এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা নিশ্চিত করেছেন। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীরা ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন। গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেলাপর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা।

দৌলতুন নেছা জানান, গ্রাম আদালতে মামলা সম্পাদনে গতিশীলতা আরও বৃদ্ধি পেয়েছে। গত ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালে জুন মাস পর্যন্ত কুড়িগ্রামের ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সুবিধাবঞ্চিত ২ হাজার ৫১৫টি আবেদন জমা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত