‘দেশকে এগিয়ে নিতে সকল গোত্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৫ এএম

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, দেশকে এগিয়ে নিতে সকল গোত্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে, তাহলেই দেশ সংস্কার সম্ভব। আমি বা ডামিনই, জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।

বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে মতলব দক্ষিণের বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কথাগুলো বলেন।

তানভীর হুদা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। এখানে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের জয়গান গাওয়া হয়। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এ উৎসবকে ঘিরে গ্রাম-শহরে যে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়, তা জাতীয় ঐক্যের দৃষ্টান্ত।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই প্রকৃত জাতীয় ঐক্য ও উন্নয়নের রূপরেখা দিতে সক্ষম।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াসসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত