নতুন বছরেই নতুন জীবন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৩ এএম

দীর্ঘদিনের প্রেমের জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সারলেন দক্ষিণী চলচ্চিত্রের এ সময়ের চাহিদাসম্পন্ন অভিনেত্রী রাশমিকা মন্দানা। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা গোপনেই নিজেদের মধ্যে আংটি বদল করেন এই তারকাযুগল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা ও বিজয়।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত, এ কারণে বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি। পাশাপাশি নতুন বছরের শুরুতেই (১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে) সাত পাকে বাঁধা পড়বেন বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো। রাশমিকা ও বিজয়ের ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।

গতকাল শনিবার সকালে বিজয়ের টিম বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেন। রাশমিকাও শাড়ি পরা ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলো ঘিরেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনার ঝড় ওঠে। দশমীর শুভেচ্ছা জানাতে দেওয়া রাশমিকার সাম্প্রতিক পোস্টেও তাকে দেখা গেছে চিরাচরিত ভারতীয় পোশাকে।

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত