ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরীরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের বোরহান উদ্দীনের দুই মেয়ে আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাত বোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের মেয়ে মনিরা আক্তার (১১)।

জানা যায়, গত বৃহস্পতিবার অন্য খালাত বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নিখোঁজ ওই তিন কিশোরী। গতকাল দুপুরে পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, ডুবুরি দল ঘটনাস্থলে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত