বসতি মেলায় চমক নিয়ে আসছে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম

রাজউকের আয়োজনে আগামী ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষে বিশেষ প্রদর্শনী বসতি মেলা। এই মেলায় অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের আবাসন খাতে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। এবারের মেলায় প্রতিষ্ঠানটি তাদের চলমান ও আসন্ন বেশ কিছু প্রকল্প দর্শনার্থীদের সামনে উপস্থাপন করবে।

উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘রূপায়ণ পদ্মা সিটি’, যা গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসংলগ্ন মাওয়ার সবচেয়ে প্রিমিয়াম ল্যান্ড প্রকল্প।

এ ছাড়া কক্সবাজার মেরিন ড্রাইভসংলগ্ন ইনানীর ঠিক পাশে অবস্থিত ‘রূপায়ণ বিচ ভিউ’, যা কলাতলী মোড় থেকে প্রায় ৩০ কিলোমিটার এবং হোটেল সি পার্ল (টিউলিপ) থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রিমিয়াম ল্যান্ড প্রকল্প।

এ ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাহাড় ও চা-বাগানের মনোরম পরিবেশে গড়ে উঠছে আকর্ষণীয় প্রকল্প ‘রূপায়ণ ক্রাউন হিল’।

মেলায় ৩ থেকে ২০ কাঠা পর্যন্ত পরিকল্পিত কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল প্লটের বরাদ্দ চলছে। প্রতিটি প্লটের সামনে রয়েছে ৩০ ফিট প্রশস্ত রাস্তা, যা প্রশস্ত অ্যাভিনিউ রোডের সঙ্গে সংযুক্ত।

আবাসন প্রকল্পগুলোতে পরিকল্পিত নকশা অনুযায়ী থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ, বাজারসহ আধুনিক নাগরিক জীবনের সব সুবিধা।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ হাসান বলেন, ‘বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দেশের আবাসন খাতে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই কমিউনিটি লিভিং বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে। আমরা বিশ্বাস করি, টেকসই নগর গড়ে ওঠে সঠিক পরিকল্পনা ও আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে। আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত করছি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, সুশৃঙ্খল নগর নকশা, নিরাপদ বিনিয়োগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ জীবনধারার সমন্বয়।’

তিনি আরও বলেন, ‘এই মেলায় আমাদের উপস্থিতির মাধ্যমে আমরা চাই মানুষ উপলব্ধি করুক, টেকসই নগরায়ণ ও পরিকল্পিত জমি বিনিয়োগই একটি সুশৃঙ্খল ভবিষ্যতের মূল ভিত্তি।’

মেলায় রূপায়ণের প্যাভিলিয়নে আসা দর্শনার্থীরা প্রকল্পভিত্তিক তথ্য, বিশেষ অফার এবং সরাসরি পরামর্শ সেবা গ্রহণের সুযোগ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত