বিজয়নগরে ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭ হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল। 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এইসব ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকার সিজার মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাছাড়া সোমবার সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আজমপুর বিওপি টহলদলের সদস্যরা আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ৩৪ কেজি, ইস্কফ ১০২ বোতল জদ্ধ করে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৫৯ হাজার ৮ শত টাকা। 

সোমবার সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ। মাদক নির্মূল ও চোরচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত