চিত্রনায়িকা পরীমনি মানেই দর্শকের নড়েচড়ে বসা, নতুন কোনো চমকপ্রদ কিংবা চটকদার খবরের অপেক্ষা। ভক্ত ও দর্শকের সেই আশা কিছুটা পূরণ করতে এবার জেলজীবন ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। পরীমনি বলেন, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি বার বার করেছে- তিনি কাউকে শত্রু মনে করেন কিনা এবং কারও নাম বলতে চান কিনা। অভিনেত্রী বলেন, আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি কাউকে আপনার শত্রু মনে হয়? কাউকে শত্রু, কারও নাম বলতে চান?
তিনি বলেন, আসলে আমার শত্রু আমি বলছি- না, আমার কোনো শত্রু নেই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারিনি। কারণ আমি আসলে কারও সঙ্গে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো?
অভিনেত্রী বলেন, আমি একটা নামও বলতে পারিনি। কারণ আমার চোখে দেখা আসলে আমি কারও সঙ্গে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে, যে কিনা আমার সঙ্গে এ রকম একটা করতে পারে। ওই অবধি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সঙ্গে।
মুজিব পরদেশীর আচরণে ক্ষুব্ধ সহশিল্পীরা
মির্জা ফখরুল সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক