কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০ জন নির্মাণ শ্রমিক উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে কালিহাতী থেকে পিআপ যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিকআপটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাংড়া এলাকা পৌছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঐ পিআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের অন্তত ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় ডাক্তার দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টাঙ্গাইল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ আলমগীর হোসেন বলেন, মরদেহ দুটি আইনী প্রক্রিয়া শেষে স্বজদের নিকট হস্তান্তর করা হবে। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত