জাল নোটসহ মাধবপুরে দুই নারী গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম

হবিগঞ্জে মাধবপুরে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার জাল নোটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জাল নোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাতরা হলেন একই উপজেলার সুলতানপুর গ্রামের রোজিনা আক্তার রোজা (২২) ও নোয়াপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা হামিদা (১৬)।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, গ্রেপ্তার রোজিনা ও হামিদা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার রাতে এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে একটি এক হাজার টাকার জাল নোট দেন তারা। ব্যবসায়ীর সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত