বাগান পরিচর্যায় গিয়ে প্রাণ গেলে কৃষকের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৮ এএম

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে কাজে গিয়ে জালাল উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। বুধবার (০৮ অক্টোবর) রাত ৮টার দিকে ওই উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জালাল উদ্দিন (৪৮) একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

মৃতের পরিবার জানায়, সকালে জালাল উদ্দিন নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। সারাদিন তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যার পরে  তাকে খোঁজাখুঁজি করেন তারা। এরপর রাত ৮টার দিকে ড্রাগন বাগানে গিয়ে স্বজনরা জালাল উদ্দিনের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত