যশোরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৬

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম

যশোর সদর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে চঞ্চল হোসেন গাজী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন নিহত চঞ্চল হোসেনের বাবা মধু গাজী (৫০), মা হাসিনা বেগম (৪৫), জামাল উদ্দিন গাজী (৩৫), রবিউল ইসলাম গাজী (৩৫), তার ছেলে মুন্না গাজী (১৮) ও বিল্লাল হোসেন গাজী (৩৯)।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান, সম্প্রতি নিহত চঞ্চলের একটি ইজিবাইক চুরি হয়। তিনি ও তার পরিবার এজন্য রবিউল গাজী ও তার ছেলেকে দায়ী করেন। গতকাল সকালে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৩৫ মিনিটে চঞ্চলের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রবিউল গাজী, মুন্না গাজী ও বিল্লাল গাজীকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত