এবারের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল চট্টগ্রাম। আর গতবারের চ্যাম্পিয়ন রংপুর চারে। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়ে সেই রংপুরের সঙ্গেই পেরে উঠলো না চট্টগ্রাম। শেষ বলে গড়ানো ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছেন আকবর আলীরা। রবিবারের ফাইনালে তারা শিরোপা ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা বিভাগের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা রংপুরেআগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রামকে। সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলী চৌধুরীর ফিফটিতে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৭ রান জমা করে তারা। সাদির ব্যাটে আসে ৪৮ বলে ৫৮ রান। তবে ৫ চার, ২ ছক্কায় ২৭ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৮৮ রান।
জবাবে রংপুরকে চালকে আসনে বসিয়ে দেন নাসির হোসেন। ওপেনিংয়ে নেমে জাহিদ জাভেদের সঙ্গে জুটি গড়েন ৭৬ রানের। নিজে ফেরার আগে খেলেন ৪১ বলে ৪ চার, ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস। আকবরের ব্যাটে আসে ২১ বলে ৪০ রান। শেষে একটু নাটকীয়তা হলেও জিতেই মাঠ ছাড়ে রংপুর।
হকির বিশ্বকাপ দলে নেই আগের ৬ খেলোয়াড়
রাতে আমিরাত যাচ্ছেন নাঈম