লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চ-িপুর ইউনিয়নের উত্তর চ-িপুর এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (২০) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে নিজ ঘরে তাদের হত্যা করা হয়েছে । এ সময় ঘরে থাকা ত্রিশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ক্রোকারিজের ব্যবসা করেন মিজানুর রহমান। গত বৃহস্পতিবার সোনাপুর বাজার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাতে বাড়িতে যান ব্যবসায়ীর ছেলে ফরহাদ হোসেন রাব্বী। এ সময় ঘরের দরজা খোলা দেখতে পান রাব্বী। পরে ঘরের ভেতরে গিয়ে মা জুলেখা বেগম ও বোন তানহা আক্তার মীমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। এ সময় আশপাশের লোকজন এসে ঘরের মেঝেতে মা ও বোনের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
অভিযোগ রয়েছে, ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন রাব্বীকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী। সে অনুপাতে বিয়ের জন্য গত কিছুদিন আগে ৩০ ভরি স্বর্ণালংকার ক্রয় করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ডাকাতির করার সময় ব্যবসায়ীর স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম বাধা দিলে দুর্বৃত্তরা দুজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে স্বনাংলাকার, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ডাকাতি না অন্য কোনো কারণে এই হত্যাকা- সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
