রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রবিবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত