আইফা( ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) অ্যাওয়ার্ডের পর এবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস-এও বাজিমাত করল বহুল প্রশংসিত সিনেমা ‘লাপাতা লেডিস’। শনিবার (১২ অক্টোবর) রাতে ভারতের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় জমে উঠেছিল তারকামেলা। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যেন হয়ে উঠেছিল বলিউডের উৎসবের রাত। এ বছরের আসরে সবচেয়ে বেশি আলো কুড়িয়েছে আমির খান প্রযোজিত বহুল আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সামাজিক ব্যঙ্গ ও মানবিক আবেগে মোড়া এই সিনেমাই জিতেছে সেরা চলচ্চিত্রসহ ১২টি বিভাগে পুরস্কার, যা এবারের ফিল্মফেয়ারের ইতিহাসে এক নতুন মাইলফলক। এবারের ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল।
জমকালো এই আয়োজন উপস্থাপনা করেন বলিউড কিং শাহরুখ খান। সহযোগী উপস্থাপক ছিলেন করণ জোহর ও মনীশ পল। শুধু উপস্থাপনাই নয়, শাহরুখ, কৃতি শ্যানন, কাজলসহ একঝাঁক তারকা পারফর্ম করে মাতিয়ে তুলেছেন দর্শককে।
এর আগে চলতি বছর ৯ মার্চ রাতে ২৫ তম আ্ইফা অ্যাওয়ার্ডে ১০টি পুরস্কার পায় লাপাতা লেডিস। একই ট্রেনে থাকা দুই নববধূর স্বামী বদলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর গল্প। ছবিটি পরিচালনা করেন কিরন রাও। এতে দুই নববধূর চরিত্রে অভিনয়ের জন্য নিতাংশি গোয়েল সেরা অভিনেত্রী ও প্রতিভা রান্তা সেরা নবাগতা হন।
উত্তপ্ত শাহবাগ এলাকা
অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সচিবালয়ে শিক্ষকরা 