ত্রিশালে স্ট্রোক করে বাসের যাত্রী নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বাসে স্ট্রোক করে শহীদ উল্লাহ (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কমলাকান্দা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। 

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনা জেলার কমলাকান্দা গামী একটি যাত্রীবাহী বাস ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাতৃছায়া রেস্টুরেন্টে যাত্রা বিরতি কালে রেস্টুরেন্ট প্রবেশের সময় হ্নদক্রিয়া বন্ধ হয়ে শহীদ উল্লাহর মৃত্যু হয়।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই পরিবারের লোকজন শহীদ উল্লাহর মরদেহ নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত