রূপগঞ্জে শবনম অয়েল মিলে ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম অয়েল মিলস নামের একটি তেল কারখানার রিফাইনারিতে অগ্নিকান্ড হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার তারাব এলাকায় এ অগ্নিকান্ড হয়।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শবনম ওয়েল মিলস কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গতকাল সোমবার ভোরে কারখানার তেলের প্ল্যান্টের রিফাইনারিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাঁচপুর ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ জোন মিলিয়ে ৫ ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত