২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি শিক্ষার্থীও পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য জানান।
তিনি জানান, ‘গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০২টিতে দাঁড়িয়েছে।’
এছাড়া, দেশের ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ হিসেবে রেকর্ড হয়েছে।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাসের হার