শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটে আসা ওই দুই যাত্রী হলেন দিলীপ দাশ ও মোহাম্মদ সেলিম। তাদের বাড়ি যথাক্রমে রাউজান ও ফটিকছড়িতে।
তাদের ব্যাগেজ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট, ৮টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ জব্দ মালামালের সর্বমোট মূল্য ২৩ লাখ ১৬ হাজার টাকা। আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
