সেরা অভিনেতা হিসেবে বাইস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন শামীম জামান। ১৪ অক্টোবর রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মোরশেদ এবং অভিনেত্রী দিলারা জামান। তাদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন শামীম জামান। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শামীম জামান বলেন, ‘অভিনয়ের দীর্ঘ পথচলায় এমন স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়। দর্শক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
আয়োজকদের মতে, নাট্যাঙ্গনে ধারাবাহিক অবদান ও অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ বছর শামীম জামানকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
কিছু রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি: প্রিন্স 