আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার রাত ৮টার দিকে উপজেলা সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত আব্দুল বাতেন মাছের ব্যবসা করতেন।

জানা যায়, স্থানীয় রেজাউল করিম, তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাতেনসহ ১০ জন আহত হয়। আহত বাতেন গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত