বিয়ের আগেই মা হচ্ছেন টেইলর!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম

বিশ্ব সংগীতের এই সময়ের সবচেয়ে আলাচিত ও চাহিদাসম্পন্ন শিল্পী টেইলর সুইফট সবেমাত্র বাগদান সেরেছেন। এরইমধ্যে বাগদত্তার সঙ্গে পরিকল্পনা করছেন কিভাবে মহা ধুমধাম করে বিয়ে করা যায়। কিন্তু বিয়ের আগেই উঠেছে মা হওয়ার গুঞ্জন।  ব্রিটিশ টক শো ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে সম্প্রতি এই পপকন্যাকে একটু ভিন্ন রকম দেখতে পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ বলছেন গায়িকার মুখের গঠন আগের চেয়ে বেশি গোলাকার হয়ে উঠেছে। 

তবে মূল বিতর্কে আগুন লাগান প্রসিদ্ধ অ্যাসথেটিক ফিজিশিয়ান ডা. জেনিফার আর্মস্ট্রং। টিকটকে একটি ভিডিওতে তিনি বলেন, সুইফট এবং তার প্রেমিক ট্র্যাভিস কেলসি সম্ভবত বাবা-মা হতে চলেছেন। ডা. আর্মস্ট্রং ভিডিওতে বলেন, তার চোখের নিচে অন্ধকার দাগ, গালের হাড় আরও বেশি চৌকস দেখা যাচ্ছে। আর কেন সে তার কপাল ও ভ্রু চুল দিয়ে ঢাকছে? এটা কি কারণ সে গর্ভবতী বলে বোটক্স নিতে পারছে না? 

সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, টেইলর হয়ত মা হতে চলেছেন! যদিও এখনও পর্যন্ত টেইলর সুইফট বা তার টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল বিতর্ক। কেউ কেউ বলেন, এমন অনুমান নিরর্থক ও বেমানান। আবার কেউ লেখেন, একজন চিকিৎসকের মুখে অন্য নারীর সম্পর্কে এমন কথা খুবই দুঃখজনক। একজন মন্তব্যকারী জানান, ভিডিওতে ব্যবহৃত ছবিটি আসলে গত বছরের, তাই সেটি দিয়ে বর্তমান অবস্থার মূল্যায়ন করা উচিত নয়।

 

টেইলর নিজেও আগের বহু সাক্ষাৎকারে বলেছেন, তিনি ভবিষ্যতে পরিবার গড়তে চান। ২০১০ সালে ইউএস উইক্লি-তে তিনি বলেছিলেন, বাচ্চা অবশ্যই চাই! জীবনের একটা পর্যায়ে গিয়ে মায়ের মতো পরিবার গড়তে চাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত