বিশেষ অভিযানে পল্লবী থেকে গ্রেপ্তার ২৪

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকার বিভিন্ন স্থান হতে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- বিজয় (২২), মো. রায়হান ইসলাম (২৬), মো. রবিউল ইসলাম (১৯), মো. রাব্বি (১৮), মো. নুর আলম (২৭), মো. জালাল ওরফে শাহজালাল (২৭), মো. শাওন (২৮), মো. ফিরোজ ইসলাম (২০), ইলিয়াস আহম্মেদ (৩০), মো. সুজন (১৯), কামরুজ্জামান (২৮), মো. রাজু (৩৫), বরকত উল্লা (৩২), মো. রাকিব ওরফে আসিফ (২৪), মো. রেজো (৩৮), মো. হাসান (৩০), মো. মোনা (৩০), মো. জামিল হোসেন (২৫), মো. আলমগীর হোসেন (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. সজীব (২০), মো. রিমন (২০), মো. ইব্রাহিম (২৩) এবং আল আমিন (২৫)।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত