দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি দুলাল মিয়ার বাবা আব্দুস ছাত্তার (৬৫) মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে তিনি মারা যান (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ঘোমকট গ্রামের মৃত আলী আকবরের ছেলে। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
শনিবার (১৮ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে তাকে নাঙ্গলকোটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইসিউতে ভর্তি করেন। সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
তার মৃত্যুতে বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘোমকট গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
