জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন: সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।
তারা সবাই বিভিন্ন সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থে তাদেরকে অবসর প্রদান করা হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন। আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।
‘সড়ক শৃঙ্খলা হবে সবার জন্য, শুধু এসপির জন্য নয়’